প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫ ২১:১১ পিএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫ ২১:১১ পিএম
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) জনসংযোগ পরিদপ্তরের সাবেক পরিচালক মোহাম্মদ মোয়াত্তের। ফাইল ছবি
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) জনসংযোগ পরিদপ্তরের সাবেক পরিচালক মোহাম্মদ মোয়াত্তের (৭৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ঢাকার গ্রিন রোডের নিজ বাসভবনে মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মোহাম্মদ মোয়াত্তেরের মৃত্যুতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি দীর্ঘ সময় জনসংযোগ পরিদপ্তরের পরিচালক হিসেবে অত্যন্ত নিষ্ঠা, দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলে জানান বাপাউবোর কর্মকর্তারা।