বাসস
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫ ২০:৫০ পিএম
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বুধবার জাতীয় সংসদ ভবনে বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা বিষয়ক বিশেষ সহকারী ড. এম খলিলুর রহমান।
জাতীয় সংসদ ভবনে বুধবার এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা এবং ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুংগেল উপস্থিত ছিলেন। তারা সবাই খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন।
জাতীয় শোকের এই সময়ে বাংলাদেশের জনগণের সাথে সংহতি প্রকাশ এবং তাদের সদয় উপস্থিতির জন্য উপদেষ্টারা অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মঙ্গলবার ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বুধবার তাঁর জানাজায় অংশ নিতে সংসদ ভবন ও মানিক মিয়া এভিনিউ এলাকায় দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অগণিত মানুষের সমাগম ঘটে।