প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৪ পিএম
খালেদা জিয়ার জানাজা শুরু হয় বুধবার বেলা তিনটার পর। তার আগে ইসলামের রীতি অনুযায়ী সংক্ষিপ্ত বক্তব্য দেন তারেক রহমান। ছবি: বিএনপির মিডিয়া সেল
বিএনপির সদ্যপ্রয়াত
চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্য সবার কাছে তার মায়ের পক্ষ থেকে ক্ষমা ও দোয়া চেয়েছেন
তার বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
খালেদা জিয়ার জানাজা
শুরু হয় বুধবার বেলা তিনটার পর। তার আগে ইসলামের রীতি অনুযায়ী সংক্ষিপ্ত বক্তব্য দেন
তারেক রহমান।
খালেদা জিয়ার আচরণে
কেউ কষ্ট পেয়ে থাকলে মায়ের পক্ষ থেকে ক্ষমা চাইলেন তারেক রহমান।
জানাজায় অংশ নেওয়া
বিপুল মানুষের উদ্দেশে তারেক রহমান বলেন, “আমি মরহুমা বেগম খলেদা জিয়ার বড় সন্তান তারেক
রহমান।
“আমি আজকে এখানে
উপস্থিত সকল ভাইয়েরা ও বোনেরা যারা উপস্থিত আছেন… মরহুমা
বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে
থাকেন, দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করবেন; আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাল্লাহ।”
“একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় উনার কোনো ব্যবহারে, উনার কোনো কথায় যদি কেউ
আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী।”
“দোয়া করবেন, আল্লাহ
তায়ালা যাতে উনাকে বেহেশত দান করেন” বলেন তারেক রহমান।