× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার মরদেহ, জানাজা দুপুরে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫ ১২:৫৬ পিএম

মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার মরদেহ, জানাজা দুপুরে

রাজধানীর গুলশানের বাসা থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বুধবার দুপুর পৌনে ১২টার পরাপর প্রবেশ করে তার মরদেহ বহনকারী পতাকায় মোড়ানো গাড়ি।

এর আগে বেলা ১১টা ৫ মিনিটের দিকে গুলশান-২ এ ছেলে তারেক রহমানের ১৯৬ নম্বর বাসা থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের উদ্দেশে রওনা হয় মরদেহ বহনকারী গাড়ি। একই সময়ে লাল-সবুজ বাসে করে গাড়িবহর অনুসরণ করে মানিক মিয়া অ্যাভিনিউয়ের উদ্দেশ্যে রওনা হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গাড়িবহরটি গুলশান-২ এর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ হয়ে এয়ারপোর্ট রোড ধরে মহাখালী ফ্লাইওভার অতিক্রম করে জাহাঙ্গীর গেটে পৌঁছায়। সেখান থেকে বিজয় সরণির উড়োজাহাজ ক্রসিং হয়ে বামে মোড় নিয়ে জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে দক্ষিণ প্লাজায় প্রবেশ করে।

এর আগে বুধবার সকাল ৮টা ৫৪ মিনিটের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার মরদেহ গুলশানে নেওয়া হয়। শুরুতে তার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজায়’ নেওয়ার কথা থাকলেও পরে লাল-সবুজ পতাকা মোড়ানো গাড়িটি তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় নেওয়া হয়। সেখানে বেলা ১১টা ৫ মিনিট পর্যন্ত স্বজন ও বিএনপির নেতাকর্মীরা শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানান।

সূচি অনুযায়ী, বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেকের ইমামতিতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। পরে বিকাল সাড়ে ৩টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে সমাহিত করা হবে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ২৩ নভেম্বর থেকে তিনি সংকটময় অবস্থায় সেখানে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার মৃত্যুতে অন্তর্বর্তী সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং ৩১ ডিসেম্বর সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা