× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না যে ৮ দল : ইসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫ ২২:৪০ পিএম

সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না যে ৮ দল : ইসি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে প্রতিদ্বন্দ্বিতা করতে ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছে। তবে ইসিতে নিবন্ধিত ৫৯টি দলের মধ্যে বাকি ৮টি দল নির্বাচনে অংশ নিচ্ছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

ইসি জানায়, সংসদ নির্বাচনে ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দল ভোটে অংশগ্রহণ করছে। এ লক্ষ্যে রাজনৈতিক দলগুলো এবং স্বতন্ত্র থেকে মোট ২ হাজার ৫৭০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আর প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছিল ৩ হাজার ৩০৭টি। মনোনয়নপত্র দাখিলের ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও কোনো কোনো দল মনোনয়ন দাখিল করেছে, সে বিষয়ে জানাতে পারেনি নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী, বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি।  নিবন্ধন স্থগিত রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের । এছাড়া নিবন্ধন বাতিল হয়েছে পিডিপি, ফ্রিডম পার্টি ও ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। 

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা