প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫ ২০:০৪ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫ ২০:৫৪ পিএম
খালেদা জিয়া। ছবি: বিএনপির মিডিয়া সেল
বিএনপির চেয়ারপারসন
খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা আসছেন।
তারা আগামীকাল বুধবার খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন। জানাজার পর খালেদা জিয়ার দাফন
সম্পন্ন হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়
সূত্রে মঙ্গলবার জানা যায়, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার,
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুংগিয়েল, মালদ্বীপের
প্রেসিডেন্টের বিশেষ দূত ও দেশটির উচ্চ শিক্ষা মন্ত্রী আলী হায়দার আহমেদের ঢাকায় আসার
বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
এছাড়া আরও কয়েকটি দেশের প্রতিনিধিরা খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ও তার জানাজায়
অংশ নিতে আসার কথা রয়েছে।