× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফের শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫ ১৩:১১ পিএম

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫ ১৩:১১ পিএম

ফের শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান

ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ।

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ ছাত্র জনতা শনিবার বেলা সাড়ে ১২টায় শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে এসে অবস্থান নেন।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থী ও জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। 

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ঘোষণা দেন- হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা শাহবাগ অবরোধ করে রাখবেন।

তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষ্যে শাহবাগ মোড়ে অবস্থানরত ইনকিলাব মঞ্চ ডানদিকে সরে গিয়ে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নেয়।

এরপর দুপুর সাড়ে ১২টায় তারা পুনরায় শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করছেন। এসময় তারা ওসমান হাদি হত্যার বিচার চেয়ে নানা স্লোগান দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা