× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদপুরে লঞ্চ দুর্ঘটনার তদন্তে কমিটি গঠন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৯ পিএম

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫ ১৯:০২ পিএম

ঘন কুয়াশায় জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

ঘন কুয়াশায় জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

চাঁদপুরের হরিণা সংলগ্ন মেঘনা নদীতে ‘সম্রাট-৩’ ও ‘অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চের মুখোমুখি সংঘর্ষের কারণ উদ্‌ঘাটন ও দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নৌপরিবহণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব ছন্দা পাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শুক্রবার এই কমিটি গঠনের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার চাঁদপুরের হরিণা এলাকায় মেঘনা নদীতে সংঘটিত দুই লঞ্চের সংঘর্ষের প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং দায়ীদের চিহ্নিত করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হলো।

নৌপরিবহণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলামকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন— মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ এমরান হোসেন, নৌপরিবহণ অধিদপ্তরের একজন প্রতিনিধি (পরিচালক পদমর্যাদার), বিআইডব্লিউটিএ-এর একজন প্রতিনিধি (পরিচালক পদমর্যাদার), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের একজন প্রতিনিধি, বাংলাদেশ কোস্ট গার্ডের একজন প্রতিনিধি এবং নৌ-পুলিশের একজন প্রতিনিধি। এছাড়া মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব এ.টি.এম. মোর্শেদকে কমিটির সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির কার্যপরিধি

(ক) মেঘনা নদীতে সংঘটিত সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের মুখোমুখি সংঘর্ষের কারণ উদ্‌ঘাটন।

(খ) দায়ী ব্যক্তিদের শনাক্তকরণ। 

(গ) কমিটি আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন।

(ঘ) কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা