প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫ ১২:০৪ পিএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫ ১২:০৫ পিএম
অনেকদিন পর এই নগরের মানুষের চোখে-মুখে হাসির ঝিলিক। দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ আজ এক কাতারে। দেশের রাজনীতিতে যে শুন্যতা চলছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমনে সবার মাঝে আশার আলো। শিশু-কিশোর, যুবক-যুবতি থেকে বয়স্ক মানুষ সবার গন্তব্য ৩০০ ফিট। ঢাকা মহানগরের অলি গলি থেকে দলে দলে মানুষের স্রোত ৩০০ ফুট গিয়ে মিসছে। এ যেন নদী মাতৃক বাংলাদেশের প্রতিচ্ছবি। প্রবাহমান নদী যেমন সুজলা সুফলা করে সাগরে মিশে। মানুষের মনে যে দীর্ঘ প্রতিক্ষার আবেগ, মহামিলনের যে আকাঙ্খা, প্রবাহমান নদীর মত আশার আলোর গন্তব্য তারেক রহমানকে ঘিরে।
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর বড়দিন। খ্রীস্টান ধর্মাবলম্বীদের উৎসবের দিন। টানা ৩ দিনের সরকারি ছুটি।
এমন পরিস্থিতিতে সাধারণত ঢাকা থেকে মানুষের স্রোত বের হয়। কিন্তু আজকের চিত্র একেবারেই
ভিন্ন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর কুড়িল
৩০০ ফুট সড়কে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সারাদেশ থেকে মানুষের ঢল নেমেছে।
সারাদেশ থেকে বাস, ট্রাক, ট্রেন বা নৌপথে মানুষ ঢাকা আসছে। আগের দিন রাত থেকেই ৩০০
ফুট সংবর্ধনাস্থলে মানুষের তিল ধারনের ঠাঁই নেই। ধারনা করা হচ্ছে অনুষ্ঠান শুরু হতে
হতে ৩০০ ফুট এলাকার ৫ কিলোমিটার এলাকা জুড়ে জনসমাগম হবে। বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ
গণজমায়েত হতে যাচ্ছে বলে মানুষ ধারনা করছে।
তারেক রহমানের
স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মানুষ উৎসবের আমেজে সংবর্ধনা অনুষ্ঠানে ছুটছে। বিএনপি
নেতাকর্মীরা কপালে দেশের পতাকা শোভিত ব্যান্ড, মাথায় হেট ও গায়ে দিয়েছে রং বেরং এর
শুভেচ্ছা লেখা টি-শার্ট। চারিদিকে বাদ্য বাজনা, স্লোগান আর আনন্দের রোল।
বাংলাদেশের অধিকাংশ মানুষ আজ অন্য কিছুই ভাবছে না। তাদের কাছে আজ ভাবনার দিন নয়।
ঢাকা আজ আনন্দের মহানগরী।
আজ বৃহস্পতিবার
বাংলাদেশের আকাশসীমায় প্রবেশের পর তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট
করেন। পোস্টে তিনি লেখেন— “দীর্ঘ ৬
হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!”
দীর্ঘ ১৭ বছরের
বেশি সময় নির্বাসিত জীবন শেষে আজ দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত
বাণিজ্যিক ফ্লাইট বিজি-২০২ (বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার) ইতোমধ্যে বাংলাদেশের
আকাশসীমায় প্রবেশ করেছে।