× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাস্টমস বিভাগের অভিযান

ভারতে বাংলাদেশের ২ টাকার ৬০ হাজার নোট উদ্ধার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫ ১৬:২০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ভারতের পশ্চিমবঙ্গে বিপুল পরিমাণ বাংলাদেশি টাকা উদ্ধার করেছে দেশটির কাস্টমস বিভাগ। 

রাজ্যের উত্তর দিনাজপুরের রায়গঞ্জে শহরের উপকণ্ঠ থেকে মঙ্গলবার সকালে মোট ১ লক্ষ ২০ হাজার বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ অনলাইন এ তথ্য জানিয়েছে। 

কাস্টমস বিভাগের বরাতে সংবাদ মাধ্যমটি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার ঠাকুরবাড়ি এলাকায় অভিযান চালায় কাস্টমস বিভাগের একটি দল। অভিযানে নম্বর প্লেট বিহীন একটি মোটরসাইকেলে দুই যুবককে আসতে দেখেন কর্মকর্তারা। এ সময় তাদের থামতে বলা হলে তারা মোটরসাইকেল প্রথমে থামার ভান করে হঠাৎ দ্রুত গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরে কাস্টমস কর্মকর্তারা গাড়ি নিয়ে তাদের ধাওয়া করলে অভিযুক্তরা রাস্তার ওপর বাংলাদেশি টাকার বান্ডিলগুলো ছুড়ে ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ২ টাকার ৬০ হাজারটি নোট উদ্ধার করা হয়। যার মোট মূল্য ১ লক্ষ ২০ হাজার বাংলাদেশি টাকা। উদ্ধার হওয়া নোটগুলো একদম নতুন এবং অব্যবহৃত বলে জানিয়েছে কাস্টমস বিভাগ।

রায়গঞ্জ কাস্টমস বিভাগের সুপারিনটেনডেন্ট অনুজ কুমার দাস জানান, পালিয়ে যাওয়া দুই যুবকের মধ্যে একজনের পরনে সিভিক ভলান্টিয়ারের পোশাক ছিল। তিনি আরও উল্লেখ করেন, এর আগে রায়গঞ্জ কাস্টমস ডিভিশনে একসঙ্গে এত পরিমাণ বাংলাদেশি টাকা উদ্ধারের ঘটনা ঘটেনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও শুল্ক বিভাগ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা