× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তারেক রহমানের দেশে ফেরা

টঙ্গী ও গাজীপুরে কারখানা ছুটির পরামর্শ বিজিএমইএর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫ ২১:৫৬ পিএম

বিজিএমইএ

বিজিএমইএ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে আগামী ২৫ ডিসেম্বর ঢাকা, টঙ্গী ও গাজীপুর এলাকার পোশাক কারখানাগুলোতে সাধারণ ছুটি ঘোষণার পরামর্শ দিয়েছে এ খাতের ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ। 

সংগঠনের পক্ষ থেকে মঙ্গলবার সদস্য কারখানাগুলোতে পাঠানো এক চিঠিতে এ পরামর্শ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি বাড়বে। এতে তীব্র যানজটের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই পরিস্থিতির কারণে পোশাক খাতের শ্রমিকদের যাতায়াত এবং কাঁচামাল ও রপ্তানিযোগ্য পণ্য পরিবহন বিঘ্নিত হতে পারে। পরিস্থিতি বিবেচনায় উত্তরা (পূর্ব-পশ্চিম), উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত, আব্দুল্লাহপুর, তুরাগ, টঙ্গী, পুবাইল, রূপগঞ্জ ও আশুলিয়া এলাকার কারখানাগুলো সেদিন বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে। তবে এই ছুটির বিপরীতে আগে বা পরে অতিরিক্ত কাজ (জেনারেল ডিউটি) করে উৎপাদন ঘাটতি পুষিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজিএমই পরিচালক ও সুরমা গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল সামাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘অনেক বছর পর তারেক রহমান দেশে ফিরছেন। লোক সমাগম বেশি হবে, তাই কারখানার কর্মী ও মালামাল পরিবহনে দুর্ভোগ পোহানোর মত বিষয়গুলো এড়াতে পরামর্শ দেওয়া হয়েছে। কারখানা সিদ্ধান্ত নেবে বন্ধ করবে কি না, বন্ধ রাখলে পরে বা আগে যে কোনো একদিন সমন্বয় করার বিষয়টিও বলা হয়েছে।’

একইসঙ্গে এসব এলাকার সার্বিক অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত, কাভার্ড ভ্যানসহ মালামাল পরিবহনে অন্য রুট ব্যবহার করার অনুরোধ জানিয়েছে বিজিএমইএ।

দেড় যুগের পর আগামী বৃহস্পতিবার দেশে ফিরছেন তারেক রহমান। তার আগমনকে ঘিরে বিমানবন্দরে ব্যাপক জমায়েতের প্রস্তুতি নিয়েছে  বিএনপি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা