× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৮৭.০৪%

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫ ১৬:৪০ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদনক্রমে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় এ ফল প্রকাশ করা হয়। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৮৭ দশমিক ০৪ শতাংশ। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিম এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২০২৪ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় সারা দেশের ৩৪৩টি কেন্দ্রে ৮৭৭টি কলেজের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়নসহ মোট ৪ লাখ ৪৩ হাজার ৭২৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রকাশিত ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd এবং result.nu.ac.bd–এ পাওয়া যাবে। শিক্ষার্থীরা নিজ নিজ রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ফল জানতে পারবেন।

তিনি আরও জানান, প্রকাশিত ফলাফলে কোনো ধরনের অসঙ্গতি বা ভুল পরিলক্ষিত হলে তা সংশোধন কিংবা প্রয়োজনে সম্পূর্ণ ফলাফল বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা