প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৫ পিএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫ ১৪:১২ পিএম
নিরাপত্তা ও বিশেষ কার্যক্রমের কথা জানিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাজ্য থেকে বৃহস্পতিবার দুপুরের আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এ নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যেই নিরাপত্তাসংক্রান্ত বিজ্ঞপ্তিটি দিল বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রীসেবা, বিশেষ নিরাপত্তা ও কার্যক্রমগত শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দর এলাকায় নির্ধারিত যাত্রী ছাড়া সব সহযাত্রী/দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
এ বিষয়ে যাত্রী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাওয়া হয় বিজ্ঞপ্তিতে।