× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচনের আগেই হাদি হত্যার বিচার চায় ইনকিলাব মঞ্চ, ট্রাইব্যুনাল গঠনের দাবি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৮ পিএম

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫ ১৯:৪২ পিএম

তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল করে ইনকিলাব মঞ্চ। ছবি: সংগৃহীত

তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল করে ইনকিলাব মঞ্চ। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই শহীদ ওসমান হাদির খুনিদের বিচার নিশ্চিতসহ তিনদফা দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। ২৪ ঘণ্টার মধ্যে বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবিও জানান তারা। 

দাবি আদায়ে আগামীকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদি শপথ কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।

তিনদফা দাবিতে বিক্ষোভ মিছিল শেষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এ কর্মসূচি ঘোষণা দেন।

ইনকিলাব মঞ্চের তিনদফা দাবি হলো-১. দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে বিচারকার্য সম্পন্ন করা। তদন্তের জন্য এফবিআই অথবা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো পেশাদারী এবং নির্ভরযোগ্য গোয়েন্দা সংস্থাকে যুক্ত করা। ২. সিভিল-মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করা। ৩. স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারী এবং আইন উপদেষ্টাকে জনগণের কাছে তাদের অপারগতার কারণ প্রকাশ করে এই খুনের সব দায় নিয়ে পদত্যাগ করা।

ইনকিলাব মঞ্চের তিন দফা দাবি। ছবি: সংগৃহীত

জাবের বলেন, আগামীকাল বিকাল তিনটায় শহীদ হাদি চত্বরে (শাহবাগে)  সমবেত হয়ে আমরা সকলে শহীদি শপথ নেব।খুনের পেছনে কারা জড়িত, তা প্রকাশ করতে  স্বরাষ্ট্র উপদেষ্টা, তার বিশেষ সহকারী এবং আইন উপদেষ্টাকে  ২৪ ঘণ্টা সময় দিয়েছি। এরমধ্যে তারা তাদের পদক্ষেপ সম্পর্কে  গণমাধ্যমকে অভিহিত করবেন। 

তিনি সতর্ক করে বলেন, যদি তারা উপস্থিত না হয়ে অতিরিক্ত আইজিপি দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে ওসমান হাদির হত্যাকাণ্ডকে খাটো করেন, তাহলে আমরাও এমন ভাষায় কথা বলব, আপনি ক্ষমতায় থাকতে পারবেন না।

তিনি আরও বলেন,  নির্বাচনকে পেছানো এবং হাদি ভাইয়ের বিচার দুইটা আলাদা বিষয়; দুটিকে কখনো এক করবেন না। নির্বাচনকে নির্বাচনের সময়েই হতে দিতে হবে। কারণ হাদি ভাইকে হত্যাকাণ্ডের পেছনে নির্বাচনকে পেছানোরও একটা ষড়যন্ত্র রয়েছে।

সমাবেশে শরীফ ওসমান হাদির ভাই শরীফ ওমর বলেন, খুনিরা যেখানে আছে, যে দেশে আছে, তাদেরকে আমাদের সামনে হাজির করতে হবে।  হাদির খুনিকে আমাদের সামনে প্রকাশ্যে হাজির করা না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।

ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ফাতেমা তাসনিম জুমা বলেন, শুটার ফয়সাল শেষ ঘটনাটি ঘটিয়েছে। এই ঘটনায় স্পষ্টত রাষ্ট্রের একটা অংশ জড়িত, যারা এখনও ভারত এবং আওয়ামী লীগের স্বার্থে কাজ করে। তাদেরকে গ্রেপ্তার করতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা