প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫ ০৮:৫১ এএম
বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে স্বর্ণের দাম। আজ সোমবার (২২ ডিসেম্বর) থেকে স্থানীয় বাজারে প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ১৮ হাজার ১১৬ টাকা দামে বিক্রি হবে।
রবিবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এই তথ্য জানিয়েছে।
এর আগে প্রতি ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম ছিল দুই লাখ ১৭ হাজার ৩৮১ টাকা।
এক সপ্তাহ আগেই বাজুস এক ভরি বা ১১ দশমিক ৬৬৪ গ্রাম স্বর্ণের দাম দুই লাখ ১৭ হাজার ৬৭ টাকা নির্ধারণ করেছিল। চলতি বছরের ১৯ অক্টোবর স্বর্ণের দামের আগের সর্বোচ্চ রেকর্ড তৈরি হয়েছিল।
পরবর্তীতে সর্বোচ্চ দুই লাখ ১৭ হাজার ৩৮১ থেকে কমে ভরি প্রতি দুই লাখে নেমেছিল এই মূল্যবান ধাতুর দাম। মূলত আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা কমে আসায় স্থানীয় বাজারেও দাম কমেছিল।