× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সহিংসতার উসকানিমূলক পোস্ট দেখলে রিপোর্ট করার আহ্বান

ইউএনবি

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫ ১৭:১৫ পিএম

জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি। ছবি : ইউএনবি

জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি। ছবি : ইউএনবি

সামাজিক যোগাযোগমাধ্যমে সন্ত্রাস ও সহিংসতার উসকানি দমনে নাগরিকদের সরাসরি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ)। এ ধরনের কোনো পোস্ট নজরে এলে সরাসরি হোয়াটসঅ্যাপ বা ইমেইলের মাধ্যমে রিপোর্ট করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

শনিবার (২০ ডিসেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো পোস্ট যদি সরাসরি সহিংসতা বা সন্ত্রাসবাদে উসকানি দেয়, তবে তা ০১৩০৮৩৩২৫৯২ নম্বরে হোয়াটসঅ্যাপ করে অথবা [email protected] ঠিকানায় ইমেইল করে রিপোর্ট করা যাবে। 

অভিযোগ প্রতিকারের প্রক্রিয়া সম্পর্কে এনসিএসএ জানায়, হোয়াটসঅ্যাপ বা ইমেইলের মাধ্যমে পাওয়া অভিযোগ গুলো প্রথমে সংস্থাটি প্রথমে যাচাই-বাছাই করবে। এরপর অভিযোগের সত্যতা সাপেক্ষে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মাধ্যমে সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে (ফেসবুক, এক্স বা অন্যান্য) রিপোর্ট করা হবে।

এনসিএসএ আরও স্পষ্ট করে বলেছে, সরকার সরাসরি কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট সরিয়ে ফেলতে বা ‘ডাউন’ করতে পারে না। তবে যৌক্তিক কারণ উপস্থাপন করে সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট পোস্টগুলো সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের কাছে রিপোর্ট করার ক্ষমতা সরকারের রয়েছে।

একই সঙ্গে সোশ্যাল মিডিয়াকে অস্থিতিশীলতা সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার না করতে এবং দেশ ও নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়, 'জাতীয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫' অনুযায়ী, যেসব ‘বিদ্বেষমূলক বক্তব্য’ সরাসরি সহিংসতা ঘটায় বা উসকানি দেয়, তা একটি দণ্ডনীয় অপরাধ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা