× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উদীচী কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫ ২০:৫৮ পিএম

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫ ২১:০১ পিএম

ঢাকার তোপখানা রোডে উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন। ছবি : ফায়ার সার্ভিস

ঢাকার তোপখানা রোডে উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন। ছবি : ফায়ার সার্ভিস

ঢাকার তোপখানা রোডে উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ৮টা ১৩ মিনিটে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে তোপখানা রোডে জাতীয় প্রেস ক্লাবের বিপরীতে অবস্থিত উদীচীর কার্যালয়ে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং পরে আরও একটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় রাত ৮টা ১৩ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা