× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওসমান হাদির মৃত্যুতে উত্তাল শাহবাগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫ ০০:৫১ এএম

ওসমান হাদির মৃত্যুতে উত্তাল শাহবাগ

সন্ত্রাসীদের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় রাজধানীর শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীসহ সর্বস্তরের ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে হাদির মৃত্যুর খবর শোনার পরপরই বিক্ষোভ নিয়ে শাহবাগে জড়ো হতে থাকেন তারা। এ ঘটনায় সেখানে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। 

এ সময় তাদের ‘আমরা সবাই হাদি হবো–যুগে যুগে লড়ে যাবো, হাদি ভাইয়ের রক্ত–বৃথা যেতে দেবো না, ভারতীয় আগ্রাসন–ভেঙে দাও গুড়িয়ে দাও, ভারত যাদের মামার বাড়ি–বাংলা ছাড়ো তাড়াতাড়ি, হাদি ভাই মরলো কেন–প্রশাসন জবাব দে, বিচার বিচার বিচার চাই—হাদি হত্যার বিচার চাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। 

এর আগে গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 

পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা