× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওসমান হাদির জীবনাবসান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫ ২২:০০ পিএম

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫ ১১:৩৮ এএম

শরিফ ওসমান হাদি

শরিফ ওসমান হাদি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন) । বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গপুরের জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। 

ওসমান হাদির এই মৃত্যুতে গভীর শোক জানিয়েছে প্রতিদিনের বাংলাদেশ পরিবাার। প্রতিষ্ঠানটি জানায়, সব চেষ্টা ব্যর্থ করে অবশেষে আমাদের হাদি, বাংলাদেশের হাদি, শরিফ ওসমান হাদি এ নশ্বর ধরাধাম থেকে চিরতরে বিদায় নিলেন। বাংলাদেশের ভূমিপুত্র হাদি শহীদ হলেন।

গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে বুধবার (১৭ ডিসেম্বর) জানিয়েছিল প্রধান উপদেষ্টার প্রেস উইং। ওই বার্তার পর থেকেই ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা বাড়ছিল। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে শঙ্কার কথা জানান।

এর আগে গত ১২ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গণসংযোগের সময় চলন্ত রিকশায় থাকা শরিফ ওসমান বিন হাদিকে লক্ষ্য করে চলন্ত মোটরসাইকেলের পেছনে বসা এক আততায়ী খুব কাছে থেকে গুলি করে। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৬ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা