× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাদীর অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’, দেশবাসীকে শান্ত থেকে দোয়ার অনুরোধ প্রধান উপদেষ্টার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫ ২২:৪৬ পিএম

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫ ২২:৫৫ পিএম

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদীর অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’। দেশবাসীকে শান্ত থেকে তার জন্য দোয়ার অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। 

প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেইজে বলা হয়েছে, ‘সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান আজ দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন। রাত ৯:৪০ মিনিটে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করেন। তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।’

‘প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।’ 

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থিতার জন্য প্রচারে গেলে রিকশায় চড়া থাকাকালে তাকে মাথায় গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।    

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা