× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টিভিতে নির্বাচনি প্রচারে প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিতের নির্দেশ ইসির

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৬ পিএম

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৬ পিএম

নির্বাচন কমিশন (ইসি)

নির্বাচন কমিশন (ইসি)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে টেলিভিশনে নির্বাচনি প্রচারে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে বাংলাদেশ টেলিভিশনসহ সব বেসরকারি টিভি চ্যানেলের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দিয়েছে ইসি। 

বুধবার (১৭ ডিসেম্বর) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়েছে। 

চিঠিতে বলা হয়েছে, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে উপযোগী নির্বাচনি পরিবেশ সৃষ্টি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো তথ্য প্রচারের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যদি তারা সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করে।

আসন্ন নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে প্রচারিত অনুষ্ঠান, সাক্ষাৎকার, টকশো বা নির্বাচনি সংলাপে রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি সমান আচরণ নিশ্চিত করার কথাও উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ২৫-এর কথা তুলে ধরে বলা হয়, গণমাধ্যমে নির্বাচনি সংলাপে অংশগ্রহণকারী কোনো প্রার্থী বা দলের প্রতিনিধি ব্যক্তিগত আক্রমণমূলক বক্তব্য দিতে পারবেন না।

চিঠিতে আরও বলা হয়েছে, সরকারি ও বেসরকারি টেলিভিশনসহ অন্যান্য গণমাধ্যমে নির্বাচনি সংলাপ বা অনুষ্ঠান প্রচারের সময় যেন কোনো দল বা প্রার্থীকে হেয়প্রতিপন্ন করা না হয় এবং সকল প্রার্থী সমান সুযোগ পান—সে বিষয়ে সতর্কতা অবলম্বন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা