× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেঙ্গুতে নতুন আক্রান্ত ১১৬, মৃত্যু নেই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫ ২১:৫৫ পিএম

ডেঙ্গুতে নতুন আক্রান্ত ১১৬, মৃত্যু নেই

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু  জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ১১৬ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ বছরে এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ৮৮১ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় এ রোগে নতুন করে কারও মৃত্যু না হওয়ায় এ বছরে এখন পর্যন্ত মৃত্যু সংখ্যা অপরিবর্তিত ৪০৯ জনই রয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে ঢাকা বিভাগে ৮০ জন। এর মধ্যে ঢাকা সিটি করপোরেশনের বাইরে ২২, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৩ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৫ জন। এরপরেই নতুন করে বেশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে যথাক্রমে- চট্টগ্রাম বিভাগে ১৮, ময়মনসিংহ বিভাগে ১৩ এবং বরিশাল বিভাগে ৫ জন জন। তবে খুলনা, রাজশাহী, সিলেট এবং রংপুর বিভাগে নতুন করে কেউ আক্রান্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ১২৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত ৯৯ হাজার ২৪৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা