× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্মৃতিসৌধে এলে ‘দেশ গড়ার প্রত্যয়’ মনে পড়ে : আইন উপদেষ্টা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫ ২১:৫৪ পিএম

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫ ২২:০৩ পিএম

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

জাতীয় স্মৃতিসৌধে এলে দেশের বীর মুক্তিযোদ্ধাদের অবদান ও দেশ গড়ার যে প্রত্যয়, সেগুলো মনে পড়ে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সাভারের বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদ জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। 

আসিফ নজরুল বলেন, ‘১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। এটি আমাদের বাংলাদেশের মানুষের জন্য একটি শ্রেষ্ঠতম দিন। এই দিনে আমরা যখন জাতীয় স্মৃতিসৌধে আসি, আমাদের মুক্তিযুদ্ধকালীন গৌরবগাঁথা, আমাদের বীর মুক্তিযোদ্ধাদের অবদান এবং দেশ গড়ার যে প্রত্যয়, সেগুলো মনে পড়ে।’ 

তিনি বলেন, ‘১৬ ডিসেম্বরের প্রত্যয় ছিল দেখেই আমরা ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে পুনর্র্নিমাণের একটা সুযোগ করে দিতে পেরেছি।’

তিনি আরও বলেন, ‘এখানে এলে ভালো লাগে, শহীদ মুক্তিযোদ্ধা যারা আছেন, আহত মুক্তিযোদ্ধা যারা আছেন, যারা ওই সময়ে নানা আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসায় মন সিক্ত হয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা