× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘এয়ার শো’ দেখতে তেজগাঁওয়ে মানুষের ঢল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫ ১২:০৮ পিএম

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫ ১৬:৫৬ পিএম

এয়ার শো উপভোগ করতে ঢাকার তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে জড়ো হয়েছে হাজারো মানুষ। ছবি : সংগৃহীত

এয়ার শো উপভোগ করতে ঢাকার তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে জড়ো হয়েছে হাজারো মানুষ। ছবি : সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এয়ার শো উপভোগ করতে ঢাকার তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে জড়ো হয়েছে হাজারো মানুষ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ১০টা থেকেই বিমানবন্দর এলাকায় দর্শনার্থীর ভিড় লক্ষ করা যায়।

সরেজমিন দেখা গেছে, আগারগাঁও সংলগ্ন পুরাতন বিমানবন্দরের প্রবেশপথে দীর্ঘ সারি তৈরি হয়েছে। নিরাপত্তা তল্লাশির পর দর্শনার্থীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

এ উপলক্ষে সেনাবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

দর্শনার্থীদের অনেকের হাতে ছিল জাতীয় পতাকা। কেউ কেউ কপালে জাতীয় পতাকার আদলের ফিতা বেঁধে এসেছেন, আবার অনেকে বিজয় দিবসের লেখা সংবলিত পোশাক ও লাল-সবুজের রঙে সাজানো পোশাক পরে উপস্থিত হয়েছেন।

মহান বিজয় দিবস উপলক্ষে আজ সকাল ১০টায় তেজগাঁও পুরাতন বিমানবন্দরে জমকালো এয়ার শো আয়োজনের কথা জানানো হয় সোমবার প্রকাশিত এক তথ্যবিবরণীতে। 

এতে বলা হয়, এয়ার শোটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। নিরাপত্তার স্বার্থে তেজগাঁও পুরাতন বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় আজ ড্রোন না ওড়ানোর জন্য সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা