× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মার্কিন নাগরিকদের সমাবেশ ও ভিড় এড়িয়ে চলার পরামর্শ দূতাবাসের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৮ পিএম

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫ ১৯:৫১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ সমাবেশও যেকোনো সময় ‘সহিংসতায় রূপ নিতে পারে’—এমন আশঙ্কার কথা জানিয়ে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক করেছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস। 

সোমবার (১৫ ডিসেম্বর) দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশের জন্য এ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের নির্বাচন কমিশন ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি পরবর্তী সংসদীয় নির্বাচন ও গণভোটের তারিখ ঘোষণা করেছে। ভোটের দিন সামনে রেখে ঘনঘন এবং তীব্র রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ হতে পারে।

সতর্কবার্তায় বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতা অবলম্বন করতে হবে। মনে রাখতে হবে, শান্তিপূর্ণ সমাবেশও যেকোনো সময় সংঘাতপূর্ণ হয়ে সহিংসতায় রূপ নিতে পারে।’

এ অবস্থায় নাগরিকদেরকে পরিপার্শ্ব নিয়ে সতর্কতা, স্থানীয় গণমাধ্যমে নজর দেওয়া এবং ভিড় ও বিক্ষোভের এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে দূতাবাস।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা