× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দাবি পূরণে ব্যর্থ হলে স্বরাষ্ট্রসহ তিন উপদেষ্টার পদত্যাগ চান সাদিক কায়েম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫ ১৬:৫৪ পিএম

সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। ছবি: সংগৃহীত

সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারী, হামলার পরিকল্পনা ও সহায়তাকারীদের গ্রেপ্তারসহ তিন দফা দাবি পূরণে ব্যর্থ হলে স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলে হুঁশিয়ারী দিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।

সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তাদের অন্য দু'টি দাবি হলো- ৪৮ ঘণ্টার মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সারা দেশে চিরুনি অভিযান শুরু করে অবৈধ অস্ত্র উদ্ধার এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে অনতিবিলম্বে মৃত্যুদণ্ডের রায় কার্যকর করতে ব্যবস্থা নেওয়া।

কায়েম বলেন, ‘এই দাবি অনতিবিলম্বে না মানা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।’ 

এর আগে, ডাকসুর ভিপির নেতৃত্বে দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও করতে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে রওনা হন শিক্ষার্থীরা। কিন্ত পুলিশি বাধার মুখে এগোতে না পারায় তারা শিক্ষাভবনের সামনের সড়কে অবস্থান নেন।

এরপর কায়েমের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করতে সচিবালয়ে যান।

সেখানে তাদের দাবিগুলো শুনে সেগুলো পূরণের আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা