× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে ডাকসু নেতারা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫ ১৫:২৫ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে ডাকসু নেতারা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ বিভিন্ন দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করছেন ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বাধীন ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল। 

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে তারা সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিনি কনফারেন্স রুমে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন। বিক্ষোভকারী বাকিরা শিক্ষা ভবন মোড়ে অবস্থান করছেন।

এর আগে, একই দাবিতে ডাকসু নেতারা স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেন। সোমবার দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। পরে তারা দোয়েল চত্বর ও হাইকোর্ট মোড়ের দিকে অগ্রসর হলে সেখানে পুলিশের বাধার মুখে পড়েন। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও করেন।

ডাকসু নেতাদের তিন দাবি হলো- শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার, দেশব্যাপী অভিযান চালিয়ে সব অবৈধ অস্ত্র উদ্ধার এবং লীগের ‘সন্ত্রাসীদের’ গ্রেপ্তার করা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা