× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১ জানুয়ারিতেই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে নতুন বই: উপদেষ্টা বিধান রঞ্জন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৩ পিএম

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি : সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি : সংগৃহীত

আগামী ১ জানুয়ারি সারাদেশের শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে যাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে ময়মনসিংহের জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) কার্যালয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, ইন্সট্রাক্টর ও নেপের সহকারী বিশেষজ্ঞদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিতে পারব। এরই মধ্যে সব বই আমরা হাতে পেয়ে গেছি। নির্বাচনে প্রাথমিক বিদ্যালয়গুলো ভোটকেন্দ্র হওয়ায় এখানে পুড়িয়ে দেওয়ার ঘটনা রোধে নিরাপত্তার জন্য প্রস্তুতি রয়েছে।’

শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ প্রসঙ্গে বিধান রঞ্জন রায় বলেন বলেন, ‘শিক্ষক হওয়ার আগেই কোর্স চালু করা হয়েছে। আমাদের দেশে এই বিষয়টি ছিল না। আমাদের উদ্দেশ্য হচ্ছে, যারা শিক্ষার ব্যাপারে আগ্রহী এবং শিক্ষক হতে চান তারা ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) এই কোর্সটি করবেন। তাতে তারা পেশাগত ক্ষেত্রে ভালো করবেন। এতে আমরা কিছু কমিটেড মানুষ পাব। যারা শিক্ষাটাকে পেশা হিসেবে বেছে নিচ্ছেন। এতে শিক্ষকতার ক্ষেত্রে তারা ভালো করবেন এবং শিক্ষা ক্ষেত্রে সামগ্রিকভাবে ইতিবাচক ফল পাওয়া যাবে।’

প্রাথমিক শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘বেতন কমিশন রয়েছে, তারা এটি নির্ধারণ করবে। আমরা আমাদের অবস্থানগুলো সেখানে পৌঁছে দিয়েছি। সিদ্ধান্তের সঙ্গে জড়িত সবার সঙ্গে কথা বলেছি যেন এটি কার্যকর করা হয়। আশা করতে পারি, এটি বাস্তবায়ন হবে।”

তিনি আরও বলেন, ‘পরীক্ষা রেখে আন্দোলন করাটা যুক্তিযুক্ত হয়নি। আমরা তাদের দাবিকে অযৌক্তিক বলছি না। আমরা বলছিলাম, কার্যকর করার জন্য, চেষ্টা করছিলাম। কিন্তু শিক্ষকেরা পরবর্তীতে বিষয়টি বুঝতে পেরে আন্দোলন প্রত্যাহার করেছে। আন্দোলনের কারণে বাচ্চাদের মন খারাপ হয়েছে। কিন্তু এটি পুষিয়ে যাবে, কারণ আমরা তো আবার পরীক্ষাটা নিচ্ছি।’

নেপ সূত্রে জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)-এর পরিচালনায় ২০২৬ সালের জানুয়ারি মাস হতে ডিপিএড প্রোগ্রামটি চালু হতে হচ্ছে। দেশের ১২টি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) প্রোগ্রামটি পাইলটিং ভিত্তিত চালু হবে।

পিটিআইগুলো হল- ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ময়মনসিংহ, যশোর, কুমিল্লা, জয়দেবপুর, দিনাজপুর ও বগুড়া। এ প্রোগ্রামটির মেয়াদ হবে ১০ মাস। প্রোগ্রামটি অনাবাসিক এবং বৈকালিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেপের মহাপরিচালক ফরিদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা