× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদেশগামী নাগরিকদের অভিবাসন প্রক্রিয়া সহজ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়

বাসস

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৯ পিএম

পররাষ্ট্র মন্ত্রণালয়

পররাষ্ট্র মন্ত্রণালয়

বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের আইনসঙ্গত অভিবাসন প্রক্রিয়াকে সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের মাইগভ (https://www.mygov.bd) প্ল্যাটফর্মের আওতায় পররাষ্ট্র মন্ত্রণালয় অনলাইন এপোস্টিল কার্যক্রম পরিচালনা করছে। 

এর মাধ্যমে বিদেশগামী বাংলাদেশি নাগরিকরা ঘরে বসেই প্রয়োজনীয় পাবলিক ডকুমেন্ট ও বিভিন্ন ধরনের সনদ অনলাইনে সত্যায়ন করতে পারছেন।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে চালু হওয়া এই সেবার ফলে ব্যাপকভাবে সময়, অর্থ ও শ্রম সাশ্রয় হচ্ছে, আর এর ফলে গত ১১ মাসে প্রায় ১৭ লক্ষ আবেদন নিষ্পত্তি হওয়ার মাধ্যমে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছেছে।

সম্প্রতি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, একটি অসাধু চক্র ‘এপোস্টিল সনদ’ জালিয়াতির মাধ্যমে প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে এ সেবার বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে, আর এ উদ্দেশ্যে তারা সরকার ব্যবহৃত ডোমেইনের অনুরূপ একাধিক জাল ডোমেইন ব্যবহার করছে। 

ইতোমধ্যেই এমন দুইটি জাল সার্টিফিকেট সম্বলিত ওয়েবসাইট শনাক্ত করা হয়েছে, যার সংশ্লিষ্ট লিংক হলো: https://apostillemygovbd.news/.application-details/.7020251029 I https://apostille-mygovbd.com/|

এ ধরনের জাল ডোমেইন বন্ধ করা এবং জালিয়াত চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গত আগস্ট মাসে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ পুলিশ বরাবর পত্র প্রেরণের ফলে জাল ডোমেইনগুলোর মধ্যে https://apostile.mygov-bd.com/ I https://apostiller-bd.com/ বন্ধ করা হয়েছে। 

এর পাশাপাশি, জালিয়াতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবং এর পাশাপাশি অন্যান্য জাল ডোমেইনগুলো অবিলম্বে বন্ধ করার প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।

এ সব প্রতারণামূলক তৎপরতা বাংলাদেশ সরকার কর্তৃক ইস্যুকৃত পাবলিক ডকুমেন্টসমূহের গ্রহণযোগ্যতা ও নাগরিকদের আইনসঙ্গত অভিবাসন প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলতে পারে। 

তাই, এ বিষয়ে https://www.mygov.bd/ ব্যতীত সন্দেহজনক কোনো লিংক বা ওয়েবসাইটে প্রবেশ কিংবা ব্যক্তিগত তথ্য প্রদান থেকে বিরত থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য সকলের প্রতি আন্তরিকভাবে অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা