× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেউ সন্দেহের বাইরে নয় : ইনকিলাব মঞ্চ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫ ০৯:০৮ এএম

শুক্রবার রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিং করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবির। ছবি : সংগৃহীত

শুক্রবার রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিং করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবির। ছবি : সংগৃহীত

শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ভোটের প্রতিদ্বন্দ্বী থেকে শুরু করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ- কাউকেই সন্দেহের বাইরে রাখছে না ইনকিলাব মঞ্চ। হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে অন্তর্বর্তী সরকারকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে তারা।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে এসে এমন অবস্থান তুলে ধরেন মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবির ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা।

এ ঘটনার দায় সরকারের ওপর চাপিয়ে জাবির বলেন, ‘যে সরকার হাদিকে রক্ষা করতে পারে না, সে বাংলাদেশকে কীভাবে রক্ষা করবে। আল্লাহ না করুক, ওসমান হাদির কিছু হলে অন্তর্বর্তী সরকারকে দায়ভার নিতে হবে।’

হামলায় কাউকে সন্দেহ করছেন কি না জানতে চাইলে জাবির বলেন, ‘আমরা কাউকে সন্দেহের চোখে দেখছি না; আবার কাউকে সন্দেহের বাইরেও রাখছি না। ভোটের রাজনীতিতে অনেকে ওসমান হাদিকে প্রতিপক্ষ মনে করতে পারে। এমন কারণেও হতে পারে। আবার এমনও হেতে পারে, যে আওয়ামী লীগের বিরুদ্ধে, যে পতিত স্বৈরাচারের বিরুদ্ধে ওসমান হাদি বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল, তারা ভাবতে পারে, ওসমান হাদিকে মেরে ফেললে তারা আবার বাংলাদেশে ফিরে আসতে পারবে। আমরা জানিয়ে রাখি, ওসমান হাদি এখন ঘরে ঘরে তৈরি হয়েছে।’

এভারকেয়ার হাসপাতালে ওসমান হাদির জন্য সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, প্রয়োজনে যেন তাকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জাবির ও জুমা অনুরোধ করেন, তাদের দুজনের বাইরে কারো বক্তব্য যেন ইনকিলাব মঞ্চের বক্তব্য হিসেবে প্রচার করা না হয়।

আজ শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১২টায় শাহবাগে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছেন তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা