× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুলিবিদ্ধ হাদির পরিবারের পাশে জুবাইদা রহমান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫ ০০:৩৬ এএম

জুবাইদা রহমান শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৯টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ ওসমান হাদির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন । ছবি: বাসস

জুবাইদা রহমান শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৯টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ ওসমান হাদির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন । ছবি: বাসস

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট জুবাইদা রহমান।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৯টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ ওসমান হাদির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন জুবাইদা রহমান। সাক্ষাৎকালে হাদির ভাই ও বোনের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন তিনি। এভারকেয়ারে হাদির পাশে থাকা তাঁর সহকর্মীদের সঙ্গেও কথা বলেন জুবাইদা রহমান।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) পরিচালক শাহ্ মুহাম্মদ আমান উল্লাহ।

প্রসঙ্গত, শুক্রবার জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরে বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা