× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেঙ্গু আক্রান্ত ২০০ জন, মৃত্যু নেই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫ ২০:১১ পিএম

ডেঙ্গু আক্রান্ত ২০০ জন, মৃত্যু নেই

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ২০০ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ বছরের শুরু থেকে শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৮ টা পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ৯৯ হাজার ৬৯৩ জন। আর গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে কারও মৃত্যু না হওয়ায় এ বছরের শুরু থেকে গতকাল সকাল ৮ টা পর্যন্ত মৃত্যু সংখ্যা অপরিবর্তিত ৪০৪ জনই রয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে ঢাকা বিভাগে ৮১ জন। এর মধ্যে ঢাকা সিটি করপোরেশনের বাইরে ৩২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৪ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৫ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। 

এরপরেই নতুন করে বেশি ডেঙ্গু আক্রান্ত হয়ে যথাক্রমে হাসপাতালে ভর্তি হয়েছেন —চট্টগ্রাম বিভাগে ৭৭ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন এবং বরিশাল বিভাগে ১৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে গত ২৪ ঘণ্টায় রাজশাহী, খুলনা, সিলেট এবং রংপুর বিভাগে কেউ আক্রান্ত হয়নি।

এদিকে গত ২৪ ঘণ্টায় ২১৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত ৯৭ হাজার ৮৬৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা