× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাইলস্টোন ট্র্যাজেডি

নিহতদের পরিবারকে ২০ লাখ, আহতদের ৫ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত

বাসস

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫ ২১:২৪ পিএম

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষেদের সাপ্তাহিক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি : বাসস

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষেদের সাপ্তাহিক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি : বাসস

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, ‘উপদেষ্টা পরিষদের সভায় মাইলস্টোন ট্র্যাজেডিতে যারা নিহত হয়েছেন, তাদের মধ্যে ৩৬ জনের পরিবারকে ২০ লাখ টাকা করে ও আহতদের ৫ লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

তিনি জানান, যেসব আহত ব্যক্তির দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন, তাদের সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে। এ জন্য আহতদের চিকিৎসা নিশ্চিত করতে নিবন্ধন কার্ড প্রদান করা হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা