প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫ ২০:৫৪ পিএম
জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ধর্মকে কটাক্ষ করে বক্তব্য, বিবৃতি ও প্রচারণা চালানো উচিত নয়।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে তিনি এ কথা লেখেন। জামায়াত আমির লেখেন, ‘আবহমান কাল থেকে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত রেখে চলেছে। এটি খুবই স্বাভাবিক যে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন ধর্ম, বর্ণ ও বিশ্বাসের মানুষ রয়েছেন।’
আমাদের প্রচলিত সংবিধান সবার বিশ্বাসকে সম্মান করে বলে উল্লেখ করে তিনি পোস্টে বলেন, ‘কারোরই উচিত হবে না কোনো ধর্মকে কটাক্ষ করে কোনো বক্তব্য, বিবৃতি ও প্রচারণা চালানো। তাতে সামাজিক শান্তি ও সৌহার্দ্য বিঘ্নিত হবে। এটি একটি দেশ ও জাতির জন্য কখনো কল্যাণকর হতে পারে না।’
এসব বিষয় খেয়াল রেখে সবাইকে তাদের নাগরিক দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান জামায়াত আমির ডা. শফিকুর রহমান।