বাসস
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫ ১৬:১৪ পিএম
বুধবার বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতির খোঁজ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি: বাসস
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে দেশজুড়ে চলছে বিশেষ কর্মসূচির প্রস্তুতি। দিবসটি উপলক্ষে ওইদিন সকাল ১১টা থেকে ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী পৃথকভাবে ফ্লাই পাস্ট মহড়া পরিচালনা করবে। চলবে বিজয় দিবসের বিশেষ ব্যান্ড শো।