× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই উপদেষ্টার পদত্যাগ কার্যকর কখন, জানালেন প্রেস সচিব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫ ২০:১৭ পিএম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি : বাসস

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি : বাসস

তথ্য ও সম্প্রচারের মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগপত্র কখন কার্যকর হবে, তা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

দুই উপদেষ্টার পদত্যাগের বিষয়টি জানাতে বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

‘তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম এবং স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ বিকেল পাঁচটা নাগাদ প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন উপদেষ্টারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন’, বলেন প্রেস সচিব। 

দুই উপদেষ্টার পদত্যাগপত্র কখন কার্যকর হবে, সে বিষয়ে শফিকুল আলম বলেন, ‘তাদের পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে। আবারও আমি বলি, তাদের এই যে পদত্যাগপত্র, নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে সাথে, ফেব্রুয়ারিতে যে নির্বাচন হচ্ছে, সে নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে। আপনারা হয়তো জেনেছেন যে, কালকেই সম্ভবত তফসিল ঘোষণা হচ্ছে।’

নির্বাচন কমিশন বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে।

দুই উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ করার সময় প্রধান উপদেষ্টার প্রতিক্রিয়া জানিয়ে তার প্রেস সচিব বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দেওয়া এই দুই ছাত্রনেতার পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেন। তিনি বলেন, ‘অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছো, তা জাতি মনে রাখবে। আমি বিশ্বাস করি ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তরণ ও বিকাশে তোমরা একইভাবে সক্রিয় ভূমিকা রাখবে।’”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা