প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫ ১৪:৪৮ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনে সঙ্গে সাক্ষাৎ করেছেন এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সদস্যরা।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ২টায় বঙ্গভবন থেকে বের হয়ে যান সিইসিসহ কমিশনের সদস্যরা।
এর আগে, বেলা ১০টা ৪০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হন তারা।
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সেখানে আরও উপস্থিত রয়েছেন নির্বাচন কমিশনার - আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো: সানাউল্লাহ (অবসরপ্রাপ্ত) এবং ইসি সচিব আখতার আহমেদ।
উল্লেখ্য, চলতি সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে। তফসিল সংক্রান্ত ভাষণ রেকর্ড করতে ইতোমধ্যে বিটিভি ও বাংলাদেশ বেতারকে চিঠিও দিয়েছে নির্বাচন কমিশন।