× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন ছুটি বাতিল, পরীক্ষা নেওয়ার নির্দেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫ ২১:৪৮ পিএম

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

সরাকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্দোলনের ফলে দেশের অধিকাংশ বিদ্যালয়ে ডিসেম্বরের প্রথম চারদিন পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। তাই এই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শীতকালীন ছুটির কিছু দিন বাতিল করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপসচিব রওশন আরা পলির সই করা চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা সম্পন্ন করার স্বার্থে যে সব বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, সে সব বিদ্যালয়ে ১১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত (শুক্র-শনিবার ছাড়া ৩ দিন) ছুটি বাতিল করা হলো। একই সঙ্গে এ দিনগুলোতে পরীক্ষা গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী- ১১ ডিসেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন ছুটি শুরুর কথা ছিল।

উপস্থিতির সঠিক প্রত্যয়ন ছাড়া বেতন পাবেন না শিক্ষকরা

কর্মস্থলে উপস্থিতির সঠিক প্রত্যয়ন ছাড়া কোন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী বেতন-ভাতা তুলতে পারবেন না বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, অনেক কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষক নিজ কর্মস্থলের পরিবর্তে সংযুক্তিকৃত স্থানে দায়িত্ব পালন করলেও নিয়মিত উপস্থিত থাকেন না। ছুটি অনুমোদন ছাড়াই কেউ কেউ আইবাসের মাধ্যমে বেতন-ভাতা উত্তোলন করছেন, যা সরকারের আর্থিক ক্ষতি এবং কর্মচারী শৃঙ্খলা ব্যাহত করছে।

এতে আরও বলা হয়, সংযুক্তিকৃত কর্মস্থলে নিয়মিত উপস্থিতির উপযুক্ত প্রত্যয়ন সাপেক্ষে বেতন-ভাতা পরিশোধ করতে হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা