× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচনে ভোটের সময় বাড়ল এক ঘণ্টা, তফসিল চলতি সপ্তাহেই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫ ১৮:১৪ পিএম

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫ ১৯:০২ পিএম

রবিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফ করেন ইসি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

রবিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফ করেন ইসি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণে বাড়ল এক ঘণ্টা সময় এবং চলতি সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)। এ সিদ্ধান্ত অনুযায়ী, ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায় এবং চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

রবিবার (৭ ডিসেম্বর) তফসিল, গণভোটসহ বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠক শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। 

ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত এক বৈঠক শেষে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, ‘এবারের নির্বাচনে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।’
পূর্ববর্তী জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সময় ছিল সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত। নতুন সিদ্ধান্তে এবার ভোটারদের জন্য সময় বাড়ল এক ঘণ্টা।

নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে কমিশনার সানাউল্লাহ জানান, চলতি সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এ জন্য সোমবার বিটিভিকে তফসিল রেকর্ডিংয়ের বিষয়ে চিঠি পাঠানো হবে। তফসিল ঘোষণার দিন সন্ধ্যায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সভাও অনুষ্ঠিত হবে।

তফসিল ঘোষণার পর থেকেই আচরণবিধি পর্যবেক্ষণে প্রতিটি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন এবং ভোটের পাঁচ দিন আগে ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানো হবে বলে জানান নির্বাচন কমিশনার। এছাড়া ভোটের আগের রাতেই ব্যালট পেপার ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।

নির্বাচনী দায়িত্বে সরকারি, আধা-সরকারি ও সরকারি ব্যাংকের কর্মকর্তা নিয়োগ করা হবে বলে জানান নির্বাচন কমিশনার। তবে বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের এই নির্বাচনে দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

ইসি কমিশনার আরও জানান, ভোটের দিন সাধারণ ছুটি থাকবে, তবে ইসির প্রয়োজন অনুযায়ী ব্যাংক ও পোস্ট অফিস খোলা থাকবে। তফসিল ঘোষণার পর উপদেষ্টা পরিষদ নতুন কোনো প্রকল্প অনুমোদন করতে পারবে না, এবং পরিষদের কোনো সদস্য নিজ পদে বহাল থেকে ভোট করতে পারবেন না।

নির্বাচনী পোস্টার বিষয়ে সানাউল্লাহ বলেন, তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে সব পোস্টার সরাতে হবে, অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া প্রবাসী ভোটারদের জন্য ব্যালট ছাপানো সোমবার থেকে শুরু হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা