প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫ ১৮:০৮ পিএম
প্রতীকী ছবি
সারাদেশে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ১ হাজার ৩৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যাক্তিদের মধ্যে বিভিন্ন মামলার ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন।
শনিবার (৬ ডিসেম্বর) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের অভিযানে মোট ১ হাজার ৩৩৩ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে ১টি বিদেশি পিস্তল, ১টি বিদেশি রিভলবার, ২টি দেশীয় ওয়ান শুটারগান, ১টি ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলি ও ২টি গুলির খোসা উদ্ধার করা হয়। এ ছাড়া ২টি চাইনিজ কুড়াল, ২টি বার্মিজ চাকু, ৪টি হাসুয়া, ২টি রামদা, ২টি চাপাতি, ১টি চাকু, ১টি খুর ও ২টি ককটেল জব্দ করা হয়েছে।
তথ্যসূত্র : বাসস