× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারাদেশে দোয়া ও প্রার্থনা আজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫ ০৯:২৭ এএম

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫ ০৯:৩৬ এএম

বেগম খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

বেগম খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আজ শুক্রবার (০৫ ডিসেম্বর) সারাদেশে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। দেশের প্রতিটি মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে এই কর্মসূচি পালিত হবে।

এর আগে বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি স্ব স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের নিজ নিজ উপাসনালয়ে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনার অনুরোধ জানান।

বেগম জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে রিজভী জানান, তার অবস্থা আগের মতোই ‘অত্যন্ত সংকটাপন্ন’ ও অপরিবর্তিত রয়েছে। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। টানা ১২ দিন ধরে তিনি হাসপাতালে রয়েছেন, যার মধ্যে ৮ দিনই তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তবে চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন তিনি। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে অত্যন্ত নিখুঁতভাবে তার চিকিৎসা চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা