× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ এসএসএফ নিরাপত্তা পাবেন না: রিজওয়ানা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫ ২১:৪০ পিএম

বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: পিআইডি

বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: পিআইডি

হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফকে দায়িত্ব দেওয়া হলেও এ সুবিধা তার পরিবারের অন্য কেউ পাবেন না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের জানাতে এসে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ‘ভিভিআইপি প্রোটোকল শুধুমাত্র বেগম জিয়ার জন্য, পরিবারের অন্য সদস্যদের জন্য প্রযোজ্য নয়। এ বিষয়ে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে গেজেটও জারি করা হয়েছে।’

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে নেওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়।

সেখানের বেশ কয়েকটি অধ্যাদেশ পাস ও নীতিগত অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। বিকেলে বৈঠকে গৃহীত সিদ্ধান্ত ও আলোচনার বিষয়ে গণমাধ্যমে ব্রিফিং করেন তিনি।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা