× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন ২৫ ডিসেম্বর পর্যন্ত: ইসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫ ১৮:২৪ পিএম

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫ ১৮:২৯ পিএম

পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন ২৫ ডিসেম্বর পর্যন্ত: ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে অবস্থানরত ভোটারদের জন্য তৈরি ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন গ্রহণ চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। 

বুধবার (৩ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

শুধু প্রবাসীরাই নয়—যেসব সরকারি চাকরিজীবী নিজ নিজ কেন্দ্রে ভোট দিতে পারবেন না, তারাও এই অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোটের জন্য আবেদন করতে পারবেন।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর পোস্টাল ভোট বিডি অ্যাপটি উদ্বোধন করা হয়। এখনো যারা নিবন্ধন করেননি, তাদের দ্রুত নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। দেশে অবস্থানরত পরিবারের সদস্যদেরও প্রবাসীদের নিবন্ধন ও ভোটদানে উৎসাহিত করার অনুরোধ জানানো হয়েছে।

ইসি জানায়, ডাকযোগে পোস্টাল ব্যালট পেতে হলে প্রবাসী ভোটারদের নিজের সঠিক ঠিকানা প্রদান করতে হবে। প্রয়োজনে বন্ধু বা আত্মীয়ের ঠিকানা কিংবা নিকটস্থ পরিচিত কোনো প্রতিষ্ঠান/ভবনের ঠিকানাও ব্যবহার করা যেতে পারে।

তথ্যসূত্র: বাসস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা