প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫ ১৬:২৮ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫ ১৬:৩২ পিএম
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ১টা ৩৮ মিনিটের দিকে তিনি হাসপাতালে প্রবেশ করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
হাসপাতালে অবস্থানকালে বা বের হওয়ার সময় উপদেষ্টা ফরিদা আখতার গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি। এ বিষয়ে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতেই হাসপাতালে এসেছিলেন।
তথ্যসূত্র : বাসস