প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫ ০০:০৪ এএম
নানা জটিল রোগে আক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য চীনা বিশেষজ্ঞদের নতুন একটি দল মঙ্গলবারের (২ ডিসেম্বর) পরিবর্তে বুধবার (৩ ডিসেম্বর) ঢাকায় পৌঁছাবে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এই তথ্য জানান। তবে চীনা বিশেষজ্ঞ দলের সফর পেছানোর কারণ সম্পর্কে কিছু বলেননি তিনি।
এদিকে প্রায় একই সময় যুক্তরাজ্যের একটি মেডিকেল টিমও ঢাকায় পৌঁছাবে।
এর আগে, সোমবার (১ ডিসেম্বর) বিদেশি চিকিৎসকদের একটি দল ঢাকায় পৌঁছায়। পরে তারা হাসপাতালে গিয়ে খালেদা জিয়াকে দেখেন।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। সবশেষ গত ২৩ নভেম্বর সন্ধ্যায় শ্বাসকষ্ট দেখা দিলে তাকে ঢাকার বসুন্ধরা এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। তার শারীরিক অবস্থাও অপরিবর্তিত। তবে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলেও দলের পক্ষ থেকে জানানো হয়।