প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫ ১৮:২৬ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৩ পিএম
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন।
বাংলাদেশে সবাই নিরাপদ, নিরাপত্তায় কারও কোনো শঙ্কা নেই।
মঙ্গলবার (২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সরকার সকলকে সুরক্ষিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’
বাংলাদেশে ফিরে আসার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা ঝুঁকি রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে কারও জন্য কোনও নিরাপত্তা ঝুঁকি নেই। সরকার সকলের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ প্রস্তুত।’