× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা জোরদার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫ ১০:৫৮ এএম

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫ ১০:৫৯ এএম

এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা জোরদার

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (২ নভেম্বর) সকালে হাসপাতালের প্রধান ফটকের সামনে পুলিশ ব্যারিকেড লক্ষ্য করা গেছে।

এর আগে সোমবার (১ ডিসেম্বর) মধ্যরাত থেকে প্রায় তিন ঘণ্টা হাসপাতালে ছিলেন স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) চার সদস্য। তারা ভবনের বিভিন্ন অংশ পরিদর্শন করেন।

হাসপাতাল সূত্র জানায়, অন্যান্য রোগী এবং তাদের পরিবারের সদস্যদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে, হাসপাতালের আশেপাশে ভিড় ঠেকাতে এবং খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করতে দুই ডজনেরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

এর আগে, সাবেক এই প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে সরকার। ফলে তার সুরক্ষার জন্য এসএসএফ মোতায়েন করা হয়।

খালেদা জিয়া হাসপাতালের চতুর্থ তলায় একটি কেবিনে আছেন। হাসপাতাল কর্মকর্তারা জানান, নিরাপত্তার কারণে সেই তলার আশেপাশের কেবিনগুলো খালি করে দেওয়া হয়েছে।

হৃৎপিণ্ড এবং ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর ২৩ নভেম্বর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

৮০ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস এবং কিডনি, ফুসফুস, হৃদপিণ্ড এবং চোখের সমস্যাসহ একাধিক জটিলতায় ভুগছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা