প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫ ২২:৩২ পিএম
প্রতীকী ছবি
সারাদেশে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে এক হাজার ৮৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে বিভিন্ন মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত আসামিও রয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের অভিযানে মোট এক হাজার ৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অভিযানে ১টি শর্টগান, ৫টি বিদেশি পিস্তল, ২টি রিভলভার ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
তথ্যসূত্র : বাসস