প্লট দুর্নীতি মামলা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫ ১৫:২৭ পিএম
প্লট দুর্নীতি মামলার আসামি টিউলিপ সিদ্দিককে কেন্দ্র করে ব্রিটেনভিত্তিক গণমাধ্যম স্কাই নিউজের রিপোর্টার করডেলিয়েন্সকে সোমবার (১ ডিসেম্বর) আদালত চত্বরে দেখা গেছে।
তিনি প্রবা প্রতিবেদকে জানান, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের মামলার রায়ের বিষয় জানতে তিনি এখানে এসেছেন।
আদালত রায় ঘোষণার পর করডেলিযেন্স বলেন, আদালত টিউলিপ সিদ্দিককে ২ বছরের সশ্রম কারাদণ্ড এক লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড ঘোষণা করেছেন- সেটি আমি নোট করেছি।