× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইসিসিবিতে সফলভাবে সম্পন্ন হলো ‘ব্র্যান্ডিং বাংলাদেশ সামিট ২০২৫’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ১৯:৪১ পিএম

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫ ১৯:৪১ পিএম

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জেসিআই বাংলাদেশ সফলভাবে সম্পন্ন করেছে দুই দিনব্যাপী ‘ব্র্যান্ডিং বাংলাদেশ সামিট ২০২৫ ‘ সামিট। রবিবার (২৯ নভেম্বর) আইসিসিবি হল ২–এ  আয়োজন অনুষ্ঠিত হয়। সামিটে অংশ নেন ৫০০ জনেরও বেশি শিল্পপ্রধান, কূটনীতিক, উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা, কর্পোরেট নির্বাহীরা, তরুণ ইনোভেটর, উদ্যোক্তাগণ।

ব্র্যান্ডিং বাংলাদেশ: ফ্রম লোকাল স্ট্রেংথ টু গ্লোবাল স্টেজ” থিমে অনুষ্ঠিত এই সামিট বাংলাদেশের বৈশ্বিক পরিচিতি আরও শক্তিশালী করার যৌথ জাতীয় আকাংক্ষা প্রতিফলিত করেছে।

সামিটে ব্যাংকিং ও ফিনটেক, হসপিটালিটি ও লাইফস্টাইল, আইএনজিও ও ডেভেলপমেন্ট, মেড ইন বাংলাদেশ, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন এবং স্টার্টআপ ও টেকনোলজি—এই গুরুত্বপূর্ণ খাতগুলো নিয়ে সেক্টরভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি জেসিআই-এর ফ্ল্যাগশিপ প্রোগ্রাম জেসিআই ইন বিজনেস (জেআইবি) এবং জেসিআই রাইজ সফলভাবে আয়োজন করা হয়, যেখানে বাংলাদেশের তরুণদের উদ্ভাবন ও উৎকর্ষতাকে তুলে ধরা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিডা’র বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর নাহিয়ান রহমান রোচি। এ সময় বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা ও উদ্ভাবনের ভূমিকা তুলে ধরেন তিনি। 

সামিটটির উদ্বোধন করেন জেসিআই বাংলাদেশ জাতীয় সভাপতি কাজী ফাহাদ, যিনি বাংলাদেশের ব্র্যান্ডিং, সহযোগিতা ও ভবিষ্যৎ প্রবৃদ্ধির দিকনির্দেশনায় বিভিন্ন সেক্টরের সম্মিলিত ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। বিভিন্ন ক্ষেত্রের অতিথি বক্তা, প্যানেলিস্ট এবং উন্নয়ন নেতারা অর্থনৈতিক রূপান্তর, ডিজিটাল উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন ও টেকসই উন্নয়ন নিয়ে তাঁদের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

ব্র্যান্ডিং বাংলাদেশ সামিট ২০২৫–এর সফল আয়োজন ও বাস্তবায়নে নেতৃত্ব দেন, ইভেন্ট অ্যাডভাইজার তাসহীন আজিম শেজান, ২০২৫ অ্যাডভাইজার টু ন্যাশনাল প্রেসিডেন্ট, জেসিআই বাংলাদেশ, সঙ্গে ছিলেন ইভেন্ট ডিরেক্টর মুহাম্মাদ আলতামিশ নাবিল, ২০২৫ ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, জেসিআই বাংলাদেশ, এবং ইভেন্ট ডিরেক্টর ইরফান উদ্দিন, ২০২৫ ন্যাশনাল ট্রেজারার, জেসিআই বাংলাদেশ

সমাপনী বক্তব্যে জাতীয় সভাপতি কাজী ফাহাদ বলেন, ব্র্যান্ডিং বাংলাদেশ সামিট শুধু একটি আয়োজন নয়—এটি একটি জাতীয় আন্দোলন, যা আত্মবিশ্বাসী, উদ্ভাবনী এবং বৈশ্বিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। দুই দিনের এই সামিট থেকে পাওয়া চিন্তা, সহযোগিতা ও প্রতিশ্রুতি আমাদের জাতীয় পরিচিতিকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যৎ নেতৃত্বকে অনুপ্রাণিত করবে।

সামিটটি বহু-মুখী সংলাপ, সেক্টরভিত্তিক সহযোগিতা এবং যুব নেতৃত্বকে আরও শক্তিশালী করেছে। একই সঙ্গে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের কণ্ঠ আরও জোরালো করার লক্ষ্যে জেসিআই বাংলাদেশের প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করে।
এই সফল আয়োজনের পর জেসিআই বাংলাদেশ ভবিষ্যতে ব্র্যান্ডিং বাংলাদেশ সামিটকে বার্ষিক ফ্ল্যাগশিপ উদ্যোগ হিসেবে আরও সমৃদ্ধ করার ঘোষণা দেয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা